১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল শুভেন্দুর মন্ত্রিসভার আকার, একসঙ্গে ৩৫ জনের শপথ

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হলো। এ লক্ষ্যে সোমবার ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এদিন বেলা ১১টায় লোকভবনে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় জাহাজ বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি সাংসদ রাহুল সিনহা, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাসহ রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

প্রথমে জাতীয় গান ও পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন জয়ী বিধায়করা।

সোমবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে ৩ জন এবং রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯ জন। শপথ নেওয়া মন্ত্রীরা প্রত্যেকে সাইনিং ডেস্কে গিয়ে স্বাক্ষর করেন।

শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে অন্যতম তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, ডা. স্বারদত মুখার্জি, ডা. ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা।

এদিন মন্ত্রীদের পোশাকেও ছিল বৈচিত্র্য। অধিকাংশ মন্ত্রীই ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি পোশাকে শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির হন।

মন্ত্রিসভার শপথের পরে আজ নবান্নের সভাঘরে নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে নতুন মন্ত্রীদের সঙ্গে কথা বলে দফতর বণ্টন করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

ভৌগোলিক ও জনগোষ্ঠী-গত প্রতিনিধিত্ব মাথায় রেখে সাজানো হয়েছে এই মন্ত্রিসভা। একইসঙ্গে বিধায়ক হিসেবে পুরোনো ও নতুন মুখের ভারসাম্য বজায় রাখা হয়েছে।

মন্ত্রিসভা সম্প্রসারণের পর বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ৪১-এ। কোনো রাজ্যের মোট বিধায়কের ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। সেক্ষেত্রে পরে আরও তিনজনকে মন্ত্রিত্বে আনার সুযোগ থাকল।

গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই শপথ নিয়েছিলেন আরও পাঁচ মন্ত্রী। পরবর্তীতে ১১ মে ক্যাবিনেট বৈঠকে ওই মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছিল।

সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭ আসনে জয়ী হয় বিজেপি, ৮০ আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ল শুভেন্দুর মন্ত্রিসভার আকার, একসঙ্গে ৩৫ জনের শপথ

Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬