০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে জামিন পেলেন অর্থনীতিবিদ আবুল বারকাত

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।

সোমবার (৮ জুন) আদালতের আপিল বিভাগ তার জামিনের এই আদেশ মঞ্জুর করেন।

এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না। তবে তাকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শর্তসাপেক্ষে জামিন পেলেন অর্থনীতিবিদ আবুল বারকাত

Update Time : ০৩:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬