সবুজদিন রিপোর্ট।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে বাগেরহাটের কচুয়ায় মো. রসুল ওরফে রফিকুল(২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গোলাম রসুলকে মঙ্গলবার (৯ জুন) বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দিনগত গভীর রাতে কচুয়া উপজেলা বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে গোলাম রসুলকে সোমবার (৮ জুন) রাতে গ্রেফতার করা হয়।
Reporter Name 



















