০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে পুলিশের বাধায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

ইসলামী ব্যাংক বাংলাদেশের বিভিন্ন শাখার গ্রাহক ও আমানতকারীরা ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে বুধবার সচিবালয়ের সামনে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সচিবালয়ের আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ইসলামী ব্যাংকের ক্ষুব্ধ গ্রাহকরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকেন। তারা ব্যাংকের ব্যবস্থাপনা ও আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ সচিবালয়ের প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে তাদের অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের বিভিন্ন সমস্যার কারণে তারা ভোগান্তিতে রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা কর্মসূচি পালন করছেন। এ সময় গ্রাহকদের একটি প্রতিনিধি দলকে স্মারকলিপি দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এর আগে গত ১ জুন রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হওয়ার অভিযোগ ওঠে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনসহ কয়েকটি দাবি জানিয়ে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সচিবালয়ের সামনে পুলিশের বাধায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

Update Time : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬