১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সুন্দরবনের ডাকাত দল ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

আটক ডাকাত সদস্যরা হলেন আজিবার গাজী (৪৭) রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটানা খাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছে কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক

Update Time : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬