০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ওড়িশা পুলিশকে কড়া নির্দেশ মোদির

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৮ Time View

বিনোদন ডেস্ক

ওড়িশায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। ঘটনাটি ঘিরে যখন চলচ্চিত্র অঙ্গনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন উঠছে, তখন সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর।

অভিনেতার মৃত্যুকে ঘিরে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে শুটিং সেটের অব্যবস্থা ও নিরাপত্তা ঘাটতি দায়ী, সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ওড়িশা সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশেষ তদন্ত দল গঠনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

জানা গেছে, ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং চলাকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

রাহুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে সরব হয় সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার পেছনে যদি কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা থেকে থাকে, তবে তার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ অবস্থায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দফতরে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং বালেশ্বর পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু শুধু তাঁর সহকর্মীদেরই নয়, দর্শকদেরও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার নজর তদন্তের দিকে। এই মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে কারও গাফিলতি ছিল কি না, সেই উত্তরই খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা মাসিক ভাতা

রাহুলের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ওড়িশা পুলিশকে কড়া নির্দেশ মোদির

Update Time : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬