০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রামে জামায়াত আমির

বাজেটের সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কিছু নেই

  • Reporter Name
  • Update Time : ০৭:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১২ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাজেটের সমালোচনা বিরোধী দল করবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কিছু নেই। জনগণ সমর্থন দেবে, প্রশংসা করবে যখন দেখবে সরকার আন্তরিক।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণ যখন দেখে ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হচ্ছে, তখন তারা বসে থাকবে না। যে সরকার জনগণের, সেই সরকারকে জনগণের রায় মানতে হবে।,

জামায়াতে ইসলামীর আমির বলেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে। ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও দেশে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি। সরকারকে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি অভিযোগ করেন, সংসদে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দেওয়া নোটিশ নিয়ে তালবাহানা করা হচ্ছে। আমরা চাই এসব বিষয় সংসদে আলোচনা হোক। কিন্তু যদি আলোচনা থেকে বঞ্চিত করা হয়, তাহলে জনগণ সীমান্তে প্রতিরোধ গড়ে তুলবে।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তন জনগণের রায় ও অংশগ্রহণের মাধ্যমে হতে হবে।

সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। জনগণ এটা আর মেনে নেবে না।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

চট্টগ্রামে জামায়াত আমির

বাজেটের সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কিছু নেই

Update Time : ০৭:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬