সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান।
রোববার (১৪ জুন) বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কিছু সময় পরে তিনি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে হাজির হন।
এর আগে, ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম উইকেট হারায় চতুর্থ বলেই। সৌম্য আউট হন মাত্র ৪ বল খেলে ২ রান করে, ইনসাইড এজে স্টাম্প ভেঙে যায়।
ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ১০১ রান।
Reporter Name 
























