০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুল ইসলাম (২৫) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

জানা গেছে, রোববার (১৪ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করে। পরে আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিলেন। গতকাল বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়।

তিনি আরও বলেন, আজ সকালে একটি পাটক্ষেত থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার গণমাধ্যমকে বলেন, সকালে পুলিশ পাটক্ষেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। আসাদুলকে হত্যার পর তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

Update Time : ১২:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬