০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, যা জানালেন স্পিকার

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) শারীরিক অসুস্থতা এবং সংসদে তার অনুপস্থিতির বিষয়ে জানতে চেয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৩ জুন) পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে জানতে চান।

মাসুদ বলেন, মির্জা আব্বাস দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সংসদের অভিজ্ঞ সদস্য। তার সর্বশেষ শারীরিক অবস্থা, শপথ গ্রহণসংক্রান্ত পরিস্থিতি এবং কবে তিনি সংসদে যোগ দিতে পারবেন, এ বিষয়ে সংসদকে অবহিত করা প্রয়োজন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তাঁর অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে, তিনি সুস্থ হয়ে যথাসময়ে সংসদে যোগ দেবেন।

এরআগে, গত ৩ জুন জাতীয় সংসদের স্পিকারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনসহ স্থায়ী কমিটির কোনো বৈঠকে অংশ নিতে পারছেন না।

এ অবস্থায় তার অনুপস্থিতিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, যা জানালেন স্পিকার

Update Time : ০৮:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬