০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক হলিডে : দেশের পুঁজিবাজারেও বন্ধ লেনদেন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

ব্যাংক হলিডে উপলক্ষে আজ বুধবার দেশের পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকছে। ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো শেয়ার কেনাবেচা হবে না। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকে সাধারণ গ্রাহকসেবাও বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের লেনদেন স্থগিত রাখা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া পরিচালনা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিন দেশের সব ব্যাংকে সাধারণ গ্রাহক লেনদেনও বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজ সম্পন্ন হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতি বছরের ১ জুলাই ‘অর্ধবার্ষিক সমাপনী হিসাব’ প্রস্তুতের জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার হিসাব একত্র করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। এ কারণেই গ্রাহক লেনদেন বন্ধ রেখে অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়।

আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট কিংবা পে-অর্ডারের সেবা পাওয়া যাবে না। তবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং কিছু অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকবে। নির্দিষ্ট ক্ষেত্রে ডিজিটাল আন্তঃব্যাংক লেনদেনও সচল থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশের ব্যাংক খাতে বছরে দুইবার- ১ জুলাই ও ৩১ ডিসেম্বর এই দুইদিন ব্যাংক হলিডে পালন করা হয়। এই দুইদিন ব্যাংকগুলো অভ্যন্তরীণ আর্থিক হিসাব চূড়ান্ত ও সমন্বয়ের কাজ সম্পন্ন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেফতার

ব্যাংক হলিডে : দেশের পুঁজিবাজারেও বন্ধ লেনদেন

Update Time : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬