০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ৬ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় অনুভূত হয়।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় ভূমিকম্পটির কম্পন আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত দেখা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১,৯৪৩ জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেফতার

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

Update Time : ০১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬