সবুজদিন রিপোর্ট।।
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের দেশে এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৩০.৩২ বিলিয়ন ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ।
এদিকে, সদ্যবিদায়ী গত জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ টাকা।
এর আগে, গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
Reporter Name 






















