১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনম ও আশপাশের কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মাঙ্গালাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালতাইর, আরিলোভা, এমভিপি কলোনি, আপ্পুঘারসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পান বাসিন্দারা। খবর এনডিটিভির।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।

এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, এটি ছিল একটি মৃদু ভূমিকম্প। একারণে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন স্থানে হালকা কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া অনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা অন্য কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি অগভীর ভূমিকম্প। তারা জানিয়েছেন, অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল হওয়ায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আল্লুরি সীতারামা রাজু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেসময়ও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬