১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত, ভারী বর্ষণ থাকবে আরও ২ দিন

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ রবিবার সকাল থেকে ছয় ঘণ্টায় রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রবিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে আগামী অন্তত দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪-১৫ জুলাইয়ের দিকে রাজধানীতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

‎আবহাওয়া অধিদফতরের পরিচালক মমিনুল হক জানান, আজ রবিবার সকাল থেকে ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

‎তিনি বলেন, আগামী দুই দিন দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে ১৪-১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। এ সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বাড়তে পারে।

‎মমিনুল হক বলেন, ৫ জুলাইয়ের পর থেকে মাত্র চার দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত অল্প সময়ে অস্বাভাবিক মাত্রার এই বৃষ্টিপাতকে তিনি এল নিনোর প্রভাব হিসেবে উল্লেখ করেছেন। একই ধরনের পরিস্থিতি ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও দেখা যাচ্ছে বলে জানান তিনি।

‎আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী অন্তত দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

‎এদিকে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

ঢাকায় ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত, ভারী বর্ষণ থাকবে আরও ২ দিন

Update Time : ০৭:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬