০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, কড়া হুঁশিয়ারি ইরানের

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক চাপের মধ্যে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের দাবি, বিস্ফোরণের পর জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, জাহাজের নাবিকদের অবস্থা কিংবা কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি ইরানি বাহিনী। এ ঘটনার সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলমান থাকলে হরমুজ প্রণালি আর নিরাপদ নৌপথ হিসেবে বিবেচিত হবে না।

বিবৃতিতে তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, ‘পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই প্রণালি নিরাপদ থাকবে না।’

ইরানের এলিট বাহিনী আরও দাবি করেছে, মার্কিন সশস্ত্র বাহিনীকে শিগগিরই বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে।

ইরানের এই হুঁশিয়ারির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, কড়া হুঁশিয়ারি ইরানের

Update Time : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬