সবুজদিন রিপোর্ট।।
ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় গত শনিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪টি দোকানে তল্লাশি করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা এর নিকট হস্তান্তর করা হয়।
Reporter Name 





















