১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

হকি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। আমস্টেলভিনে সোমবার রাতে ভারতকে ৫-৩ গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেইসঙ্গে দীর্ঘ ১২ বছর পর হকি বিশ্বকাপের শেষ চারের টিকিট কাটল তারা। অন্যদিকে হকি বিশ্বকাপ থেকে ভারতের পদক জয়ের অপেক্ষা ৫১ বছরে গড়াল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে আর্জেন্টিনার বিপক্ষে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো; কিন্তু ফল হয়েছে উল্টো। আর্জেন্টিনাই ২ গোলের ব্যবধানে জিতেছে।

এদিন ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। প্রথম মিনিটেই হোয়াকিন তোসকানি আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ষষ্ঠ মিনিটে নিকোলাস দেয়া তোরে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-০ করেন। দশম মিনিটে সুকজিত সিং গোল করে ভারতকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু ভারতের রক্ষণে একাধিক ভুলের সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা ব্যবধান বাড়াতে থাকে।

মাইকেল দোমেনের জোড়া গোলের পর লুকাস তোসকানিও জালের দেখা পেলে ৫-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে সুকজিত নিজের দ্বিতীয় গোল করেন। এরপর হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে আরেকটি গোল করলেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

Update Time : ১১:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬