সবুজদিন রিপোর্ট।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ও মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- ১. এম রশিদুজ্জামান মিল্লাত, ২. অনিন্দ্য ইসলাম অমিত, ৩. মো. শরিফুল আলম, ৪. শামা ওবায়েদ ইসলাম, ৫. সুলতান সালাউদ্দিন টুকু, ৬. কায়সার কামাল, ৭. ফরহাদ হোসেন আজাদ, ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট), ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এক ইকবাল হোসেইন, ২১. এম এ মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ ও ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু), ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ৬. এ জেড এম জাহিদ হোসেন, ৭. অন্তর্র্বতী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট), ৮. আবদুল আউয়াল মিন্টু, ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ১০. মিজানুর রহমান মিনু, ১১. নিতাই রায় চৌধুরী, ১২. খন্দকার আবদুল মুক্তাদীর, ১৩. আরিফুল হক চৌধুরী, ১৪. জহির উদ্দিন স্বপন, ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), ১৬. আফরোজা খানম (রিতা), ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ১৮. আসাদুল হাবিব দুলু , ১৯. মো. আসাদুজ্জামান, ২০. জাকারিয়া তাহের, ২১. দীপেন দেওয়ান, ২২. আ ন ম এহছানুল হক মিলন, ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ও ২৫. শেখ রবিউল আলম।
০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি
-
Reporter Name - Update Time : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















