০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে রিজার্ভ পৌঁছাবে, অর্থনীতি এখনো ভঙ্গুর বললেন গভর্নর

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

সবুজদিন রিপোর্ট।।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার, ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। তবে অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও ভেতরে ভঙ্গুরতা এখনো কাটেনি।
গভর্নর জানান, বিগত সময়ে দেশের আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। তিনি বলেন, “অন্তর্র্বতী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ নতুন সরকার এগিয়ে নেবে, এটাই প্রত্যাশা।” দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে নতুন সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হলেও তা এখনো সম্ভব হয়নি। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “রিজার্ভ চলতি মাসে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। চলতি বছরই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।” তার মতে, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সমন্বিত পদক্ষেপ জরুরি।
এদিকে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি চাই না। সবার জন্য অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির সুফল সবাইকে পেতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে রিজার্ভ পৌঁছাবে, অর্থনীতি এখনো ভঙ্গুর বললেন গভর্নর

Update Time : ০৬:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬