০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করব: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৭৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘তুরষ্কের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়। ইনশাআল্লাহ- এটাকে আমরা আরও জোরদার করব। আর তুরস্কের সঙ্গে বিভিন্ন সেক্টরে কো-অপারেশন আছে।’
শুক্রবার (১৪ মার্চ) সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
আইনশৃঙ্খলা নিয়ে হুমায়ুন কবির বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে। সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করব: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬