১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয় (ইউএনওডিসি) এবং পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল। সামিট শেষে ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এই সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।
এ ছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬