১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩২ Time View

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হলের ছাত্ররা।
জানা যায়, ওই ছাত্রের নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র।
হলের ছাত্ররা জানান, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্যরা বাড়িতে অবস্থান করায় সেখানে একাই ছিলেন কনিস্ক। আজ দুপুর ২টার দিকে কনিস্কের কক্ষে নক করেন অপর কক্ষের এক ছাত্র। এ সময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই ছাত্র আরও একজনকে ডেকে আনেন। দুজন নক করলেও ভেতর থেকে সারা না পেয়ে জানালার কাচ ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশ এলে মরদেহটি নামানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬