০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে ছাতা-জায়নামাজ নেওয়া যাবে, যেসব বস্তু নিষিদ্ধ

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

অনলাইন ডেস্ক

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে জায়নামাজ, ছাতা ও মোবাইল ফোন আনা যাবে। তবে ব্যাগ, কোনো দাহ্য বস্তু আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো জাতীয় ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা থাকবে। কয়েকটি ওয়াচ টাওয়ার থাকবে। সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদ ময়দানে চারদিকে তল্লাশির ব্যবস্থা থাকবে। পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে।’
তিনি বলেন, ‘মূল গেট দিয়ে প্রবেশ করতে হবে। নারীদের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে।’
এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি আরও বলেন, বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে দুজন ভিভিআইপি থাকায় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এ সময় বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ছাতা-জায়নামাজ নেওয়া যাবে, যেসব বস্তু নিষিদ্ধ

Update Time : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬