১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আকমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকমান আলী উদয়পুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে ছিলেন। তারা রাতের খাবার খাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। গাছের ডাল চাপা পড়ে আকমান নামের বৃদ্ধ মারা যান। এ সময় তার স্ত্রী আহত হন।
এদিকে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ে। এতে কলা, পেঁপে ও ভুট্টাসহ মাঠের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গাছের ডাল ঘরের চালায় পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

Update Time : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬