অনলাইন ডেস্ক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার। তাই সাংবাদিকরা অবসরকালীন ভাতা পাবেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা-উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা বেগম খালেদা জিয়া এর প্রসারে কাজ করে গেছেন। সাংবাদিকরা ভালো বেতন পায় না, কিন্তু সম্মানের জন্য কাজ করছে। সত্যে প্রকাশে সাংবাদিকতায় লেগে আছে। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের নিয়ে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তিনি দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবাদপত্র প্রকাশের একটি স্রোত তৈরি করে গেছেন শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমি দিয়ে আবাসনের ব্যবস্থা করেছিলেন যেখানে ৩শ অধিক সাংবাদিকের আবাসন হয়েছে। সবশেষে হবিগঞ্জের সকল সাংবাদিক যেনো কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে সহযোগিতা পায় সে ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
Reporter Name 























