০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে নতুন চমক নিয়ে হাজির শাকিব খান

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১০০ Time View

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। জন্মদিন উপলক্ষে ভক্ত-দর্শকদের চমক দিলেন এই চিত্রনায়ক। প্রকাশ করছেন ‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক।
যেখানে শাকিবকে দেখা গেছে, কেয়ারলেস এক রকস্টারের লুকে। পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফ প্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও।
সিনেমার পরিচালক আজমান রুশো জানান, আজ শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে ‘রকস্টার’র ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে ক’দিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
এদিকে, শাকিব খান তার ফেসবুকে ফার্স্টলুকটি প্রকাশ করে লিখেছেন, ‘আমার ভক্তদের জন্য জন্মদিনের স্পেশাল ট্রিট।’
শাকিব খানের এই রকস্টার লুক দারুণভাবে গ্রহণ করছেন নেটিজেনরা। আর পোস্টারটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। এটি প্রযোজনা করছে সান কমিনিকেশন। সিনেমাতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন। শোনা যাচ্ছে, মূল নায়িকা সাবিলা নূর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে নতুন চমক নিয়ে হাজির শাকিব খান

Update Time : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬