০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৈশাখী মেলা নেওয়ার অজুহাত

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মেলা দেখানোর কথা বলে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষনচেষ্টার অভিযোগে নুরুল হুদা নামের এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
বুধবার (১৫ এপ্রিল) রাতে হিলির খট্টামাধবপাড়ার বলরামপুর সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার নুরুল হুদা (৪৪) ওই এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে। ইতোমধ্যে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখের দিন নুরুল হুদা তার দুই মেয়েকে সাইকেলে করে নিয়ে মেলা দেখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে একটি ডিপকলের পাশে সাইকেলে ছোট মেয়েকে রেখে বড় মেয়েকে ভুট্টা খেতে নিয়ে যান। এসময় তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন। পাশের ক্ষেতে কাজ করা কয়েকজন কৃষকরা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমাদের কানে আসে। ওই সময় তার বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সত্যতা পায়। যদিও এসময় নুরুল হুদা পলাতক ছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে নুরুল হুদাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এরপরই তার স্ত্রী বাদী হয়ে স্বামীর নামে ধর্ষণচেষ্টার মামলা দেয়। ওই মামলায় আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছি।
একই সঙ্গে তার মেয়েকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

বৈশাখী মেলা নেওয়ার অজুহাত

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

Update Time : ০৩:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬