০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১ Time View

সবুজদিন ডেস্ক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এর মধ্যে প্রাক-নিকার সভায় তা অনুমোদন লাভ করেছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এ খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা ঘোষণার ব্যাপারে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সরকারি আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় কার্যক্রম শুরু করেনি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মোকামতলা উপজেলা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি করেপোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণাসহ আট প্রস্তাব অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন হয়েছে। মোকামতলা উপজেলা কমপ্লেক্স ভবন কোথায় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে বসে স্থান নির্ধারণ করবেন বলে জানান।
এর আগে ২৩ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। এটি বাস্তবায়ন হলে বগুড়া-২ আসনটি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

Update Time : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬