০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ক্রীড়া পল্লী গড়ে তোলা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৯২ Time View

মোংলা প্রতিনিধি।।

খেলাধুলার প্রসারে সারাদেশের মাঠ উদ্ধারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশে নির্মাণ করা হবে।

শনিবার বিকেলে মোংলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মাঠে ‘মোংলা প্রিমিয়ার লীগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। “খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা”—এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, টুর্নামেন্টে মোট ৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার আয়োজন করেছে ‘আয়াত সি লাইন্স’ এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে হাজী কাওসার ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মো. খলিলুর রহমান, আয়াত সি লাইন্সের মালিক মো. রাসেল এবং আয়োজক কমিটির উপদেষ্টা মো. সুমন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় ক্রীড়া পল্লী গড়ে তোলা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

Update Time : ০৬:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬