১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং এটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নৈশভোজে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি চীনের ‘ওয়ান চায়না পলিসি’র ওপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২০ এপ্রিল সকালে বেইজিং পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন তিনি।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।
আগামী ২১ এপ্রিল বেলা ১১টায় আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকালে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সঙ্গে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের

Update Time : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬