০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব করা হয়েছে। চিঠি থেকে জানা যায়, পুলিশ সদর দপ্তর থেকে খাকি প্যান্ট ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। আর শার্টের জন্য পুলিশে সদরের পছন্দের রং মহানগর পুলিশের ক্ষেত্রে হালকা জলপাই আর অন্য সব পুলিশের জন্য গাঢ় নীল।

এক সময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের রং খাকি হওয়ার কারণে এই উপমহাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতিশব্দ হিসেবে অনেক ক্ষেত্রেই ‘খাকি’ শব্দটি ব্যবহার করা হয়। নতুন প্রস্তাব অনুমোদন হলে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরবে ‘খাকি’।

পুলিশের লজিস্টিকস শাখার অ্যাডিশনাল ডিআইজি সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত বছর পুলিশের বিদ্যমান পোশাক ডিপ গ্রে রঙের শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট এবং মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট পরিবর্তন করে নতুন রংয়ের পোশাক দেওয়া হয়। নতুন পোশাকের ক্ষেত্রে আয়রন টিসি শার্ট ও কফি রঙের প্যান্ট প্রবর্তন করা হয়।

চিঠিতে বলা হয়, পোশাক পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাকের রং পরিবর্তনের বিষয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়। এই প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ধরনের নমুনা ও কালার পর্যালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে শার্ট ও প্যান্টের কালার প্রাথমিকভাবে নির্বাচন করেন।

নতুন রঙের প্রস্তাব দিয়ে চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতক্রমে পুলিশের ইউনিফর্ম সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ রঙের শার্ট রং এবং খাকি প্যান্ট (টিসি টুইল খাকি) নির্ধারণ করা হয়েছে। আর অন্যান্য সকল পুলিশের ক্ষেত্রে ডিপ ব্লু রঙের শার্ট ও খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে (এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‍্যাব ব্যাতীত)।

এই প্রস্তাবটি কার্যকর করার জন্য পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এর বিধি সংশোধনের অনুমোদন প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

নতুন এই পোশাক অনুমোদন হলে মহানগর পুলিশকে দেখা যাবে আগের মতই হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টে। সঙ্গে থাকবে খাকি প্যান্টে। আর জেলা পুলিশসহ অন্য পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।

বিগত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকারের আমলে ২০০৪ সালে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেই সময় মহানগর পুলিশের ইউনিফরমে ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্টের ইউনিফরম পরতেন।

২০০৪ সালে সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই শার্টের সঙ্গে ডার্ক ব্লু প্যান্ট প্রবর্তন করা হয়েছিল। আর অন্য সব ইউনিটের পুলিশদের ডিপ গ্রে শার্টের সঙ্গে ডার্ক ব্লু প্যান্ট পরতে হত। প্রায় ২১ বছর পর গত বছরের নভেম্বরে পুলিশের ওই পোশাকে পরিবর্তন আনা হয়।

তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করতে না করতেই সেই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের পোশাক পরিবর্তনের পেছনে এর মধ্যেই ৭৬ কোটি টাকা খরচ হয়ে গেছে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় নতুন পোশাকের পেছনে খরচ কতটা যুক্তিযুক্ত তা নিয়েও আলোচনা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

Update Time : ০২:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬