১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক

মিরপুরে সোমবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা। এই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে।

আজ (বুধবার) এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় মেহেদী হাসান মিরাজের দলের ওপর এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে।
মেহেদী দোষ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন নেই। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

Update Time : ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬