০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে স্বস্তি আনে কলার আইসক্রিম, যেভাবে বানাবেন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৫৮ Time View

লাইফস্টাইল ডেস্ক

এ মুহূর্তে বৈশাখের বৃষ্টির বদলে চলছে প্রচণ্ড দাবদাহ। দুর্বিষহ গরমে খানিকটা স্বস্তি পেতে বাসায় বানিয়ে নিতে পারেন কলার আইসক্রিম। ঘরে তৈরি কলার আইসক্রিম একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু ডেজার্ট, যা মাত্র ১-২টি উপাদান দিয়ে ব্লেন্ডারে তৈরি করা যায়।
অল্প কিছু উপকরণ দিয়েই এটি বানানো যাবে। পরিবারের ছোট-বড় সবাই মজা করে খেতে পারেন এ আইসক্রিম। পাকা কলা ছোট টুকরো করে কয়েক ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে, তারপর ব্লেন্ডারে ঘন ক্রিম না হওয়া পর্যন্ত ব্লেন্ড করলেই তৈরি হয়ে যায় মজাদার সুগার-ফ্রি নাইস ক্রিম।
উপকরণ
বড় সাইজের পাকা কলা ৫-৬টি, মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ এবং ভ্যানিলা এসেন্স (স্বাদমতো)।
প্রণালি
প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে একটি এয়ারটাইট বক্সে বা ট্রেতে ৪-৬ ঘণ্টা বা রাতভর ডিপ ফ্রিজে রেখে দিন। সকালে জমানো কলার টুকরোগুলো একটি ফুড প্রসেসর বা ব্লেন্ডারে নিন। ক্রিমি টেক্সচার না আসা পর্যন্ত ব্লেন্ড করুন। খুব ঘন মনে হলে ১-২ চামচ দুধ বা ক্রিম যোগ করতে পারেন। বিশেষ করে গরুর দুধ ব্যবহার করলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। গুঁড়ো দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই।
এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন। তার সঙ্গে গুঁড়ো দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করা যেতে পারে। খুব ভালোভাবে মেশাবেন যেন তার মধ্যে দানা দানা ভাব না থাকে।
এবার কলা আর দুধের মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্রে রাখুন। ঢাকনা আটকে চার-পাঁচ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

গরমে স্বস্তি আনে কলার আইসক্রিম, যেভাবে বানাবেন

Update Time : ০৪:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬