১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

শান্তর সেঞ্চুরি, দুইশ পেরোল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতকের পর সেঞ্চুরিও তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও নিজের হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, তবে ব্যক্তিগত ৭৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন চতুর্থ উইকেটের শান্ত-লিটন জুটি। চাপ সামলে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন তারা। তবে জেইডেন লেনক্সের স্পিনে ভাঙল ১৬০ রানের দারুণ এই জুটি, বোল্ড হলেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়। দলীয় স্কোর দুইশ ছাড়িয়েছে।
ওয়ানডে ক্রিকেটে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। সবশেষ এই চট্টগ্রামেই মাটিতেই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন তিনি। আজকের দারুণ এই সেঞ্চুরি করতে তার লেগেছে ১১৪ বল, খেলেছেন ৯টি চার ও ২টি ছক্কার মার। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার।
অন্যদিকে ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পেয়েছেন লিটন। এটি ছিল তার ১৩তম ফিফটি। প্রায় বছর তিনেক আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন এই টাইগার উইকেপকিপার-ব্যাটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

শান্তর সেঞ্চুরি, দুইশ পেরোল বাংলাদেশ

Update Time : ০২:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬