০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে তেলের দাম: মাহদী আমিন

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন ডেস্ক।।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি-বিদেশি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে।

অল্টারনেটিভ সোর্সিং করেছে। বর্তমানে আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)’ এ আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি।
বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এসেছে, যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ্বাস করি, এ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনি ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো পূরণ করা শুরু করেছেন। যেটি নজিরবিহীন ও অভূতপূর্ব। তিনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করে মাহদী আমিন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সমাধান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। এমন রাজনীতি থাকবে, যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি। সেটা কোনো রাজনীতির প্রচলন হওয়া উচিত না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে তেলের দাম: মাহদী আমিন

Update Time : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬