০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে খেলা হচ্ছে না ধর্ষণ মামলায় অভিযুক্ত দয়ালের

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক

যশ দয়ালের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ ওঠায় এবারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এখন সেই অনিশ্চয়তা সত্যি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) নিশ্চিত করেছে, ২০২৬ সালের আইপিএলে বাঁহাতি পেসার যশ দয়াল খেলবেন না।
বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক মো বোবাট মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ২৮ বছর বয়সী দায়াল এবারের মৌসুমে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তি বজায় থাকবে।
তিনি বলেন, ‘যশ দয়াল এই মৌসুমে আরসিবির সঙ্গে থাকছে না। সে ব্যক্তিগত সমস্যার মুখোমুখি। তবে তার চুক্তি বহাল থাকবে। সিদ্ধান্তটি তার স্বার্থেই নেওয়া হয়েছে।’
২০২৪ সালের আইপিএলে পাঁচ কোটি রুপিতে দায়ালকে দলে টানে আরসিবি। গত মরশুমে তিনি দলের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৫ ম্যাচে খেলতে গিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি।
যদিও এবারও আরসিবি দয়ালকে ধরে রাখে, তবে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি সমালোচনার মুখে পড়েছে।
২০২৫ সালের জুলাইয়ে জয়পুর পুলিশ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর কিছু সপ্তাহ আগে, গাজিয়াবাদের এক নারীর অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি ধর্ষণ মামলা হয়।
অভিযোগগুলো যদিও দায়াল অস্বীকার করেছেন। গত আইপিএল ফাইনালের পর তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। ফাইনালে পাঞ্জাবকে ৬ রানে হারানোর পথে তিন ওভারে ১৮ রান দিয়ে আজমাতউল্লাহ ওমারজাইয়ের উইকেট নিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

আইপিএলে খেলা হচ্ছে না ধর্ষণ মামলায় অভিযুক্ত দয়ালের

Update Time : ০৬:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬