১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বগুড়া একটি নতুন প্রশাসনিক কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছে।
২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হয়। তখন পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। একই সময় পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১২টি থেকে বাড়িয়ে ২১টি করা হয়।
পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে পরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল সে সময়। কিন্তু সরকারের নানা জটিলতার কারণে বগুড়া পৌরসভা আর সিটি কর্পোরেশন হয়নি। পরে আওয়ামী লীগ সরকারের কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে বার বার সিটি কর্পোরেশনের দাবি জানানো হলেও তাও বাস্তবায়ন হয়নি।
অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞাপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
পরে গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এসে জানান ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু পরে আর সেটিও হয়নি।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য রবিবার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬