১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগের ভোটার লিস্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: ডিএসসিসি প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১ Time View

সবুজদিন রিপোর্ট।।

সামনের নির্বাচন সুষ্ঠু করতে নতুন ভোটার তালিকা করতে হবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, সামনের নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে বুঝা যাবে গণতন্ত্র ফিরে পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ১৮ মাস পিছিয়ে দিয়েছে।

আবদুস সালাম বলেন, যারা ঢাকার মানুষ, তারা ঢাকায় ভোট দেবে। তাই নতুন ভোটার লিস্ট করতে হবে। আগের ভোটার লিস্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। ডিএসসিসি প্রশাসক বলেন, অনেকেই এ সরকারকে উৎখাত করতে চাচ্ছে, যা কোনোভাবে গণতন্ত্রের উত্তরণের পথ নয়। জুলাইয়ের সারমর্ম থেকে বিএনপি কখনো বিচ্যুতি হয়নি জানিয়ে তিনি বলেন, জুলাই একদিনে হয়নি। দীর্ঘ ১৭ বছর বিএনপি লড়াই করেছে। অথচ, কিছু দলের কথায় মনে হয়, শুধু তারাই জুলাই এনেছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পতিত আওয়ামী লীগ বসে নেই। তারা তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে চাইবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সীমান্ত মানবিক বিপর্যয় শুরু হয়েছে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হলো বাংলাদেশ-ভারত সীমান্ত। দুর্ভাগ্যজনকভাবে ভারত নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার কথা বললেও সীমান্তে হত্যা হচ্ছে। সীমান্তে বিশৃঙ্খলা ও পুশইন করার চেষ্টা করা হচ্ছে।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার যেমন অনেক ভালো উদ্যোগ নিয়েছে, তেমনি অনেক খারাপ কিছুও করেছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান দায়বদ্ধতা হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বিএনপি যে সুযোগ পেয়েছে, তা যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে এর মাশুল হবে অনেক দীর্ঘ।

তিনি আরও বলেন, বিএনপি গত ১৭ বছর যে ধরনের বিচার ব্যবস্থা চেয়েছে, আমরা এখন সেরকম বিচার ব্যবস্থা দেখতে চাই। উন্নয়ন টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫ জুলাই কোথায় বসছে আমির-গৌরীর বিয়ের আসর?

আগের ভোটার লিস্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: ডিএসসিসি প্রশাসক

Update Time : ০৭:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬