সবুজদিন রিপোর্ট।।
আজ ১২ জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে।
দিবসটির এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’। এদিকে দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
শিশুশ্রম নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করে আসছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
আইএলওর ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ ও স্বাস্থ্যহানিকর কাজে যুক্ত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) আট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশ্বব্যাপী এখনও এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
Reporter Name 





















