০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সহপাঠীর বাবার ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। ধর্ষণের অভিযোগে সহপাঠীর বাবা পরিমল ভক্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পরিমল ভক্তকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে।
চিতলমারী থানার (ওসি তদন্ত রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, সোমবার দুপুর আনুমানিক ২টা দিকে ভুক্তভোগী শিশুটি তার সহপাঠী পরিমল ভক্তের ছেলেকে খুঁজতে তাদের বাড়িতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে পাশবিক নির্যাতনসহ ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সব খুলে বলে। ধর্ষণের ঘটনায় সোমবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পরিমল ভক্তকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬