সবুজদিন রিপোর্ট।।
কারাগার থেকে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় পলকের সঙ্গে থাকা আরো কয়েক জন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক আছেন। এদিকে ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ পলক। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
Reporter Name 





















