০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন হানা দিতে পারে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৩৭ Time View

অনলাইন ডেস্ক

দরোজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। চাঁদ ওঠা সাপেক্ষেঈদ হতে পারে আগামী ২০ বা ২১ মার্চ। এক মাস সিয়াম সাধনার পুরো দেশ মেতে ওঠবে ঈদের আনন্দে। তবে এই আনন্দে বাগড়া দিতে পারে প্রকৃতি। ঈদে ঈদে দেশের বিভিন্নস্থানে হানা দিতে পারে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়, আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া ভালো থাকলেও আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। এ সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।
আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

ঈদের দিন হানা দিতে পারে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী

Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬