০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ২৮ Time View

অনলাইন ডেস্ক

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে।
এতে তাদের নিজেদের এক সদস্য সাগর গুলিবিদ্ধ হয়। পরে অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

Update Time : ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬