০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়।

নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন- জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

Update Time : ০৫:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬