১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৭ Time View

বিনোদন ডেস্ক

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি কনটেন্ট, যা শুরুতে নাটক হিসেবে নির্মিত হলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আর সেই সিনেমা ঘিরে এবার বিরোধে জড়িয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর এবং চিত্রনায়ক ওমর সানী।

প্রায় তিন বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া এই প্রজেক্টটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে মুক্তির ঘোষণা আসার পরই এর বিরোধিতা করেন ওমর সানী। রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানীর প্রকাশিত এক ভিডিওতে একটি অডিও ক্লিপ শোনা যায়, যেখানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কিভাবে সিনেমা হয়ে গেল, বুঝতে পারছি না।”

এই ঘটনার জেরে বিষয়টির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ওমর সানী নির্মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তবে এবার পাল্টা অভিযোগ তুলেছেন হাসান জাহাঙ্গীর।

গণমাধ্যমে তিনি বলেন, ‘মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই ছবির বিষয়ে কিছু করতে পারেন না। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ।’

তিনি আরো বলেন, ‘তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেব, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।’

এদিকে হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলাও করবেন। তার কথায়, ‘তিনি আমাকে হুমকি দিচ্ছেন! সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এবার ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

Update Time : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬