০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীতে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও থানাধীন ডিএমপির কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন, সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আহবান জানান তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারওয়ান বাজার ব্যাবসায়িক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

Update Time : ০৪:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬