০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে চীনা নাগরিককে জখম, গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে কিছু লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিদের নাম মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম)।
তিনি জানান, গত ১৪ এপ্রিল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন ইয়াং জি জিয়াং নামের একটি প্রকল্পে প্রায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রকল্পের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে একজন চীনা নাগরিক ডাকাতদলকে বাধা প্রধান করলে ডাকাতদলটি তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
উক্ত ডাকাতি সংঘঠিত হওয়ার পর র‍্যাব-১০ দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‍্যাব প্রকল্পের লুন্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশী ব্র্যান্ডের দামি ঘড়ি, ২টি বিদেশী মোবাইল ফোন ও নগদ ১৫,৭০০/- উদ্ধারসহ ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত আসামি নাছির পেয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্রগ্রাম বায়েজিত বোস্তামি থানায় ২টি মামলা, আসামি রোমান শেখ ও মামুন এর বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক এ ছিনতাইয়ের মামলা রয়েছে।
আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া মালামাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে চীনা নাগরিককে জখম, গ্রেপ্তার ৫

Update Time : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬