০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কোন সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে কোন সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। আশেপাশের ড্রেনে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বাসাবাড়ি পরিদর্শনে আমাদের লোক যাবে, তাদের বাড়িতে ঢুকতে দিতে হবে। সেখানে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। পাশাপাশি, এ বিষয়ে অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের বিকল্প কিছু করার থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে আগামী দুই-তিনদিনের মধ্যে মোবাইল-কোর্ট কার্যক্রম শুরু করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কোন সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬