০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুতের দেখা নেই ৫ দিন ধরে

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে টানা ৫ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাসিন্দারা। বুধবার ( ২৯ এপ্রিল ) সহ গত ৪ দিন বিদ্যুৎ না থাকায় এই অঞ্চলের মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীরাও তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যুৎহীনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিসহ নানা সংকট দেখা দেওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইন ফল্টের কারণে গত কয়েকদিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালানো অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ও তবলছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ঘরবাড়ির আশপাশে গাছপালা আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

এদিকে, রামগড় উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে টানা দুইদিন ধরে বিদ্যুৎ নেই। কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ওপর পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে দুই উপজেলার বাসিন্দাদের নেটওয়ার্কিং সেবাও প্রায় অচল হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুতের দেখা নেই ৫ দিন ধরে

Update Time : ১২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬